১৯৷ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সকল অপরাধ উক্ত Code এর তাত্পর্যাধীনে আমলযোগ্য (Cognizable) এবং অজামিনযোগ্য (Non bailable) হইবে৷ চতুর্থ অধ্যায়বিবিধ ২০৷ কনভেনশনভুক্ত দেশ ২০৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কনভেনশনভুক্ত দেশসমূহের নাম এবং উক্ত দেশসমূহ কনভেনশনের কতটুকু গ্রহণ করিয়াছে তাহা প্রকাশ করিবে এবং উক্ত প্রজ্ঞাপন, উহাতে অন্তর্ভুক্ত বিষয়াদি সম্পর্কে, চূড়ান্ত সাক্ষ্য হইবে৷