১৪৷ (১) কোন ব্যক্তি বেআইনীভাবে এবং ইচ্ছাকৃতভাবে বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো বা অন্যান্য সুবিধাদি ধ্বংস বা বিনষ্ট করিলে, অথবা উক্ত অবকাঠামো বা সুবিধাদির ক্রিয়াশীলতা যদি এইরূপে বিঘ্নিত করেন যে, উড্ডয়নে থাকাকালে কোন বিমানের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে, তাহা হইলে তিনি অন্যুন পাঁচ বত্সর এবং অনধিক বিশ বত্সর সশ্রম কারাদণ্ডে, অথবা যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা মৃতুদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷ (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত কোন অপরাধ সংঘটনের চেষ্টা করিলে, বা উহা সংঘটনের সহায়তা করিলে, তিনি উক্ত উপ-ধারায় উল্লিখিত অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং একই দণ্ডে…