১৩৷ (১) কোন ব্যক্তি যদি বেআইনী ও ইচ্ছাকৃতভাবে- (ক) কোন বিমান উড্ডয়নে থাকাকালে, উহার কোন আরোহী বা কোন ক্রু-সদস্য এর বিরুদ্ধে এমন কোন সহিংস কাজ করেন যাহা বিমানটির নিরাপত্তা বিঘ্নিত করে বা করিতে পারে, অথবা (খ) কোন বিমান সার্ভিসে থাকাকালে, উহাকে ধ্বংস করিয়া ফেলেন বা উহার এমন ক্ষতিসাধন করেন যে, বিমানটি উড্ডয়নের অনুপযোগী হইয়া পড়ে বা এমন কোন কাজ করেন যাহা উড্ডয়নে থাকাকালে বিমানটির নিরাপত্তা বিঘ্নিত করিতে পারে, অথবা (গ) বিমানটি সার্ভিসে থাকাকালে, যে কোন উপায়ে উহাতে এমন কোন বস্তু স্থাপন করেন বা কৌশল অবলম্বন করেন যাহা বিমানটিকে ধ্বংস করিতে বা উহার উড্ডয়নযোগ্যতা নষ্ট করিতে বা উড্ডয়নে থাকাকালে উহার…