২। -বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ; (খ) ’’কর্তৃপক্ষের তহবিল’’ অর্থ ধারা ১৬ এর উপ-ধারা (১) এর অধীন গঠিত কর্তৃপক্ষের তহবিল; (গ) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (ঘ) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) ’’মধ্যস্থতাকারী বা বীমা মধ্যস্থতাকারী’’ অর্থ বীমা এজেন্ট, এজেন্ট নিয়োগকারী, বীমা ও পুনঃবীমার ব্রোকার এবং বীমা জরিপকারী; (ছ) ’’সদস্য’’ অর্থ কর্তৃপক্ষের সদস্য; এবং (জ) এই আইনে যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া…