৯। (১) কর্পোরেশনের পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে গঠিত হইবে, যথা : - (ক) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন চেয়ারম্যান; (খ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ২ (দুই) জন কর্মচারী; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক) জন কর্মচারী; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক)জন কর্মচারী; (ঙ) সরকার কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন অধ্যাপক; (চ) পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, পদাধিকারবলে; (ছ) সরকার কর্তৃক মনোনীত বীমা ব্যবসা পরিচালনায় অভিজ্ঞ ২ (দুই) জন বীমাবিদ; (জ) সরকার…