২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে এই আইনে, - (ক) ‘‘আর্থিক বিবরণী’’ অর্থ অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত স্থিতিপত্র, আয় বিবরণী বা লাভ ও লোকসান হিসাব, ইক্যুইটি পরিবর্তনের বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টীকা ও অপরাপর বিবরণী ও ইহাদের উপর ব্যাখ্যামূলক বিবৃতি; (খ) ‘‘কর্পোরেশন’’ অর্থ জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন; (গ) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ; (ঘ) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঙ) ‘‘পরিচালক’’ অর্থ বোর্ডের পরিচালক; (চ) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন…