১৩। (১) কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরিকৃত হইবে। (২) ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি - (ক) বোর্ড কর্তৃক প্রদত্ত দায়িত্ব ও কার্যসম্পাদন করিবেন এবং বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (খ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ, অর্পিত দাযিত্ব পালন ও কার্যাবলি সম্পাদন করিবেন। (৩) ব্যবস্থাপনা পরিচালক স্বীয় কর্পোরেশন ব্যতীত অন্য কোনো কর্পোরেশন, কোম্পানি বা ব্যবসায়ে কোনো পরিচালকের পদ ধারণ করিয়া থাকিলে উহা পরিত্যাগ করিবেন। (৪) ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইলে বা…