১১। কোনো ব্যক্তি পরিচালক হইবেন না বা পরিচালক থাকিবেন না, যদি- (ক) তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন বা অন্য কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন; (খ) তিনি কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া কোনো আদালত কর্তৃক দণ্ডিত হন; (গ) তিনি আর্থিক খাত সংশ্লিষ্ট কোনো নিয়ামক সংস্থার কোনো আইন, বিধি বা প্রবিধান লঙ্ঘনজনিত কারণে উপযুক্ত আদালত কর্তৃক দণ্ডিত হন; (ঘ) তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন অথবা দেউলিয়া ঘোষিত হইবার দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; (ঙ) তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হন; (চ) তাহার সম্পর্কে কোনো দেওয়ানি বা…