৫৫৷ (১) নন-লাইফ বীমা ব্যবসার ক্ষেত্রে যদি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয় যে,- (ক) জনস্বার্থে; বা (খ) বীমা গ্রহীতাদের স্বার্থে; বা (গ) বীমাকারীর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে; বা (ঘ) সমগ্র দেশে বীমা ব্যবসার স্বার্থে, কোন বীমাকারীর সহিত অন্য কোন বীমাকারীর একত্রীকরণ প্রয়োজন, তাহা হইলে কর্তৃপক্ষ উক্তরূপ একত্রীকরণের জন্য পরিকল্প প্রস্তুত করিতে পারিবেঃ তবে শর্ত থাকে যে, অন্য বীমাকারী লিখিতভাবে সম্মতি প্রদান না করিলে এইরূপ কোন পরিকল্পনা প্রস্তুত করা যাইবে না৷ (২) উপরোউল্লিখিত পরিকল্পে নিম্নবর্ণিত বিষয়সমূহের সকল বা যেকোনটি অন্তর্ভুক্ত থাকিতে পারে, যথাঃ- (ক) হস্তান্তর গ্রহীতা বীমাকারীর গঠন, নাম ও…