১৩০৷ (১) যদি কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধি ও প্রবিধানের অধীন- (ক) কর্তৃপক্ষের নিকট বিবরণী, হিসাব, রিটার্ন বা প্রতিবেদন দাখিল করিতে ব্যর্থ হন; (খ) নির্দেশ পালনে ব্যর্থ হন; (গ) সলভেন্সি মার্জিন সংরক্ষণ করিতে ব্যর্থ হন; (ঘ) বীমা চুক্তি পরিপালনের নির্দেশ পালনে ব্যর্থ হন; বা (ঙ) নির্ধারিত সময়ের মধ্যে পুনঃ বীমা চুক্তি পরিপালনের নির্দেশ পালনে ব্যর্থ হন, তাহা হইলে প্রতিটি ব্যর্থতার জন্য তাহাকে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা জরিমানা করা যাইবে এবং এই লংঘন অব্যাহত থাকিলে প্রতিদিন অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা করা যাইবে ৷