৭। (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব, যিনি উহার ভাইস- চেয়ারম্যানও হইবেন; (গ) বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্ম-সচিব (প্রশাসন); (ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (ঙ) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (চ) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (ছ) অর্থ বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (জ) লেজিসলেটিভ ও…