৫। ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিয়মিত ও রুটিন কার্যাবলীর পাশাপাশি উপানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ও সমাজের অন্যান্য শ্রেণীর জনসাধারণের জ্ঞান ও উপলব্ধির প্রসার ঘটানো; (খ) দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য জাতীয় পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত নিয়মিত বিজ্ঞান সপ্তাহ উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান; (গ) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য বিজ্ঞানসেবী সংস্থাসমূহকে আর্থিক সহায়তা প্রদান; (ঘ) বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রচারাভিযান, বিজ্ঞান কংগ্রেস, বিজ্ঞান সংক্রান্ত কর্মশালা ও…