১০। (১) ’বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট তহবিল’ নামে ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ-- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) দেশের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি), উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ,এস,সি) বা সমমানের পরীক্ষার্থীদের নিকট হইতে ’’বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি’’ বাবদ আদায়কৃত অর্থ; (গ) সরকার অনুমোদিত দেশী ও বিদেশী উৎস হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) তহবিলের বিনিয়োগ হইতে আহরিত অর্থ; (ঙ) ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান। (২) তহবিল ট্রাস্টের নামে কোন তফসিলি ব্যাংকে জমা…