১। (১) এই আইন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। * এস, আর, ও নং ৪৬-আইন/২০১২, তারিখ: ১৩ ফেব্রুয়ারি, ২০১২ ইং দ্বারা ০৩ ফাল্গুন, ১৪১৮ বঙ্গাব্দ মোতাবেক ১৫ ফেব্রুয়ারি, ২০১২ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।