৩। (১) এই আইন কার্যকর হইবার পর পরই সরকার, ’’বঙ্গবন্ধু বিজ্ঞানও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’’ নামে একটি ট্রাস্ট স্থাপন করিবে। (২) ট্রাস্ট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৬ সনের ০৪ নং আইনের ধারা ৩ এর সংশোধন ৬। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু” শব্দ বিলুপ্ত…