২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান; (২) ’’ট্রাস্ট’’ অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট; (৩) ’’ট্রাস্টি বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (৪) ’’তহবিল’’ অর্থ ধারা ১১ এ উল্লিখিত তহবিল; (৫) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) ’’সদস্য’’ অর্থ ট্রাস্টি বোর্ডের সদস্য। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৬ সনের ০৪ নং আইনের ধারা ২ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ২ এর দফা (২) এ…