১১। (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকার অনুমোদিত দেশি ও বিদেশি উৎস হইতে প্রাপ্ত অর্থ; (গ) তহবিলের বিনিয়োগ হইতে আহরিত অর্থ; এবং (ঘ) ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান। (২) তহবিলের অর্থ ট্রাস্টের নামে যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে ট্রাস্টের যে কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে যাবতীয় ব্যয় নির্বাহ করা যাইবে। ব্যাখ্যা। -’’তফসিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৩) তহবিলের ব্যাংক হিসাব ট্রাস্টি…