১। (১) এই আইন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) সরকার, গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। * এস, আর, ও নং ১১১-আইন/২০১৬, তারিখ: ২৫ এপ্রিল, ২০১৬ ইং দ্বারা ১৯ বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ০২ মে, ২০১৬ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১৬ সনের ০৪ নং আইনের ধারা ১ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু” শব্দ বিলুপ্ত হইবে।