৭। (১) ধারা ৫ এর অধীন প্রক্রিয়াকরণ কমিটি কতৃর্ক প্রণীত প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগ এতদ্সংক্রান্ত পদ্ধতি অনুসরণক্রমে, ক্ষেত্র অনুযায়ী, অর্থনৈতিক বিষয় বা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করিবে। (২) অর্থনৈতিক বিষয় বা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কতৃর্ক প্রস্তাবটি অনুমোদিত হইলে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ উহার যথাযথ বাসত্মবায়নের পদক্ষেপ গ্রহণ করিবে। (৩) অর্থনৈতিক বিষয় বা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি সুপারিশসহ ফেরত প্রদান করিলে, উহা প্রক্রিয়াকরণ কমিটিতে উপস্থাপন করিতে হইবে এবং মন্ত্রিসভা কমিটির নির্দেশনা বিবেচনাক্রমে প্রক্রিয়াকরণ কমিটি উহার সিদ্ধান্ত…