৬। (১) প্রতিটি ক্রয় এবং বিনিয়োগ পরিকল্পনা বা প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ নিম্নবর্ণিতভাবে বিজ্ঞাপন প্রচার করিয়া উহাতে অংশগ্রহণ করিবার জন্য অনুরোধ করিতে পারিবে, যথাঃ- (ক) সীমিত সময় প্রদান করিয়া সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার; (খ) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট এর ওয়েব সাইটে বিজ্ঞাপন প্রচার; (গ) নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার; (ঘ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহিত পত্র বা ই-মেইল বা অন্য কোন মাধ্যমে যোগাযোগ করিয়া। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের…