২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (খ) ’’জ্বালানী’’ অর্থ- (অ) প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক তরল গ্যাস (NGL),তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG),সংকুচিত প্রাকৃতিক গ্যাস (CNG), সিনথেটিক প্রাকৃতিক গ্যাস (SNG) বা সাধারণ চাপে ও তাপে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় এমন প্রাকৃতিক হাইড্রোকার্বনের মিশ্রণ ইত্যাদি;(আ) কয়লা; (ই) পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল এবং পেট্রোলিয়ামজাত অন্যান্য পদার্থ; এবং (ঈ) নবায়নযোগ্য এনার্জি। (২) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি বাংলাদেশ গ্যাস আইন,…