৭৷ ইনস্টিটিউটের কার্যাবলী হইবে নিম্ন্নরূপ, যথা :- (ক) বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তি, সরকারী মামলা পরিচালনার দায়িত্ব পালনকারী আইন কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত এডভোকেট এবং সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণকে প্রশিক্ষণ প্রদান; (খ) আইন এবং বিভিন্ন প্রকার আইনগত দলিলের খসড়া প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন ও পরিচালনা; (গ) আন্তর্জাতিক সাহায্য সংস্থার সহযোগিতায় আইন এবং বিভিন্ন প্রকার আইনগত দলিলের খসড়া প্রণয়ন বিষয়ে বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান; (ঘ) আদালত ব্যবস্থাপনা সম্পর্কে…