৬ক৷ (১) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বোর্ডের উপদেষ্টা হইবেন৷ (২) পরিচালক বোর্ড কর্তৃক প্রার্থীত এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যে কোন বিষয়ে পরামর্শ প্রদান করিতে পারিবেন৷ (৩) উপদেষ্টা, প্রয়োজনবোধে, বোর্ডের যে কোন সভায় উপস্থিত থাকিতে পারিবেন৷