৬৷ পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) প্রধান বিচারপতি, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রীমকোর্টে কর্মরত বা উক্ত কোর্টের অবসরপ্রাপ্ত দুইজন বিচারক, যাহাদের মধ্যে প্রবীণতর বিচারক উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) বাংলাদেশের অ্যাটর্ণি জেনারেল, পদাধিকারবলে; (ঘ) ইনস্টিটিউটের মহাপরিচালক, পদাধিকারবলে; (ঙ) সচিব, সংস্থাপন মন্ত্রণালয়, পদাধিকারবলে; (চ) সচিব, অর্থ মন্ত্রণালয় (অর্থ বিভাগ), পদাধিকারবলে; (ছ) সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পদাধিকারবলে; (জ) রেক্টর, বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, পদাধিকারবলে; (ঝ)…