২০৷ (১) এতদ্দ্বারা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যাদেশ, ১৯৯৫ (১৯৯৫ সনের ২ নং অধ্যাদেশ) রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম ও গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত ও গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷