২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইনস্টিটিউট” অর্থ এই আইনের অধীন স্থাপিত বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট; (খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) “প্রধান বিচারপতি” অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বোর্ড” অর্থ ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড; (ছ) “ভাইস-চেয়ারম্যান” অর্থ বোর্ডের ভাইস-চেয়ারম্যান; (জ) “মহা-পরিচালক” অর্থ ইনস্টিটিউটের মহা-পরিচালক; (ঝ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷