১৫৷ প্রতি অর্থ-বত্সর শেষ হইবার সংগে সংগে ইনস্টিটিউট উক্ত বত্সরে সম্পাদিত কার্যাবলীর খতিয়ান সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে৷ (২) সরকার প্রয়োজনমত ইনস্টিটিউটের নিকট হইতে যে কোন সময় উহার বিষয়াবলীর উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে৷