৮। (১) সরকার, ইলেকট্রনিক পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায় করিবে এবং উক্ত আদায়কৃত অর্থ বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, নির্ধারিত পদ্ধতিতে সরকারের নির্দিষ্ট কোডে জমার ব্যবস্থা করিবে। (২) ইলেকট্রনিক পদ্ধতি সারা দেশে পূর্ণরূপে প্রবর্তিত না হওয়া পর্যন্ত, সরকার, জনগণের সুবিধার্থে ইলেকট্রনিক পদ্ধতির পাশাপাশি প্রচলিত পদ্ধতিতে যেকোনো ব্যাংকের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায়ের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। (৩) ইলেকট্রনিক পদ্ধতিতে আদায়কৃত ভূমি উন্নয়ন করের দাখিলার কপি ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষিত থাকিবে এবং ইলেকট্রনিক পদ্ধতিতে উক্ত দাখিলা যাচাই করিবার মাধ্যমও উক্ত দাখিলাতে সংযুক্ত থাকিবে। (৪) ইলেকট্রনিক…