৪। (১) অকৃষি ভূমির ভূমি উন্নয়ন করের হার নির্ধারণকল্পে ভূমির মান ও ব্যবহার অনুযায়ী দেশের সকল ভূমি একাধিক শ্রেণিতে শ্রেণিবিন্যাস করা যাইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, উপ-ধারা (১) অনুযায়ী শ্রেণিভুক্ত যেকোনো এলাকার ভূমি উন্নয়ন কর হার নির্ধারণ বা পুনঃনির্ধারণ করিতে পারিবে। (৩) অকৃষি ভূমিকে ব্যবহারভিত্তিক বাণিজ্যিক, শিল্প এবং আবাসিক ও অন্যান্য শ্রেণিতে বিভাজন করিয়া সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অকৃষি ভূমির ভূমি উন্নয়ন কর হার নির্ধারণ ও পুনঃনির্ধারণ করিবে। ব্যাখ্যা।- ‘আবাসিক ও অন্যান্য শ্রেণি’ অর্থে বাণিজ্যিক কার্যে বা শিল্পকার্যে ব্যবহৃত হয় না এইরূপ অকৃষি ভূমি…