২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘অকৃষি ভূমি’ অর্থ Non-Agricultural Tenancy Act, 1949 (Act No. XXIII of 1949) এর section 2 এর clause (4) এ সংজ্ঞায়িত অকৃষি ভূমি (Non-Agricultural land) এবং সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অকৃষি ভূমি হিসাবে নির্ধারিত ও ঘোষিত কোনো ভূমিও ইহার অন্তর্ভুক্ত হইবে; (২) ‘ইলেকট্রনিক’ অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬(২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ২ এর দফা (৩) এ সংজ্ঞায়িত ইলেকট্রনিক; (৩) ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ অর্থ ইউনিয়ন বা পৌর বা সার্কেল ভূমি অফিস অথবা ভূমি অফিসে সরকার কর্তৃক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে…