১৫। (১) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতি বৎসর জুলাই মাসের মধ্যে তাহার এখতিয়ারাধীন এলাকাসমূহ পরিদর্শন করিয়া ভূমির ব্যবহারভিত্তিক অবস্থা বিবেচনা করিয়া নির্ধারিত ফরমে সকল মৌজার জমাবন্দিভিত্তিক ভূমি উন্নয়ন কর নির্ধারণ করিয়া নির্ধারিত ফরমে তালিকা প্রণয়ন করিবেন এবং উহা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট প্রেরণ করিবেন। (২) সহকারী কমিশনার (ভূমি) উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত ভূমির ব্যবহার ভিত্তিক প্রস্তুতকৃত ভূমি উন্নয়ন কর নির্ধারণ তালিকা পরীক্ষান্তে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অনুমোদন করিবেন। (৩) সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক উপ-ধারা (২) এর অধীন অনুমোদিত ভূমি উন্নয়ন কর নির্ধারণ তালিকা উপজেলা ভূমি অফিস,…