১। (১) এই আইন ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩নামে অভিহিত হইবে। (২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে: তবে শর্ত থাকে যে, পার্বত্য জেলাসমূহের (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) ক্ষেত্রে হইা প্রযোজ্য হইবে না। (৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে এই আইন কার্যকর হইবে।