২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’আপিল কর্তৃপক্ষ’ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি দ্বারা নির্ধারিত আপিল কর্তৃপক্ষ; (২) ’উৎপন্ন ফসল’ অর্থ ভূমিতে উৎপন্ন সকল ধরনের ফসল, খড়, শস্যের বীজ ও অন্য যে কোনো শস্য বিশেষের অবশিষ্টাংশ যাহার অর্থনৈতিক মূল্য রহিয়াছে; (৩) “কালেক্টর’ অর্থ State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951) এর section 2 এর clause (3) এ সংজ্ঞায়িত Collector, (৪) ’খাস ভূমি’ অর্থ State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951) এর section 2 এর clause (15) এ সংজ্ঞায়িত khas land, এবং কোনো ব্যক্তি, সংস্থা বা অন্যান্য…