২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (১) “অকৃষি ভূমি” অর্থ Non-Agricultural Tenancy Act, 1949 (Act No. XXIII of 1949) এর section 2 এর sub-section (4) এ সংজ্ঞায়িত Non-agricultural land; (২) “কৃষিভূমি” অর্থ, চাষ করা হউক বা না হউক, সকল চাষযোগ্য ভূমি, ও প্রাণিপালন বা প্রাকৃতিকভাবে মৎস্যপালন কার্যে ব্যবহৃত ভূমি, এবং যে সকল ভূমিকে বাৎসরিক, মৌসুম বা বহু বৎসর মেয়াদী উৎপাদন বা ফসলভেদে নিম্নবর্ণিত শ্রেণিতে বিন্যস্ত করা যায়, যথা:- (ক) এক ফসলি- যে ভূমিতে বৎসরে ১টি ফসল চাষ করা হয়; (খ) দুই ফসলি- যে ভূমিতে বৎসরে ২টি ফসল চাষ করা হয়; (গ) তিন ফসলি- যে ভূমিতে বৎসরে ৩টি ফসল চাষ করা…