ধারাঃ ২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর section 6 এর sub-section (2) এর clause (b) এ বর্ণিত Executive Magistrate; (২) “কর্তৃপক্ষ” অর্থে জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত আদালত বা অন্য কোনো কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৩) “জেলা প্রশাসক” অর্থে জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক বা, ক্ষেত্রমত, জেলা প্রশাসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (৪) “জেলা ম্যাজিস্ট্রেট” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V…