ধারাঃ ১২। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি আংশিক বা সম্পূর্ণভাবে ভরাট করিয়া উহার শ্রেণি বা প্রকৃতি পরিবর্তন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন : তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো কার্য দ্বারা স্থায়ীভাবে পরিবেশের ক্ষতি সাধিত হইলে উহা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১নং আইন) অনুযায়ী বিচারযোগ্য হইবে।