ধারাঃ ১১। যদি কোনো ব্যক্তি সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি অবৈধ উপায়ে দখল বা উহাতে প্রবেশ করেন বা কোনো স্থাপনা বা কাঠামো নির্মাণ করেন অথবা উক্ত ভূমি বা উহার কোনো স্থাপনা, বৃক্ষ বা সীমানা চিহ্নের কোনো ক্ষতিসাধন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।