৮৷ (১) Board of Land Administration Act, 1980 (XIII of 1981) এতদ্দ্বারা রহিত করা হইল৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত রহিতকরণের তারিখে রহিত Act এর অধীন গঠিত ভূমি প্রশাসন বোর্ডের নিকট কোন বিষয় অনিষ্পন্ন থাকিলে উহা, অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকারের নিকট হস্তান্তরিত হইবে এবং সরকার হয় নিজেই উহা নিষ্পত্তি করিবে নতুবা নিষ্পত্তির জন্য উহা ভূমি সংস্কার বোর্ড বা ভূমি আপীল বোর্ডের নিকট প্রেরণ করিবে এবং যে বোর্ডের নিকট বিষয়টি প্রেরিত হইবে সেই বোর্ডই উহা নিষ্পত্তি করিবে৷ (৩) ভূমি আপীল বোর্ড অধ্যাদেশ, ১৯৮৯ (অধ্যাদেশ নং ২, ১৯৮৯) এতদ্দ্বারা রহিত করা হইল৷ (৪) উপ-ধারা (৩) এর অধীন রহিতকরণ সত্ত্বেও,…