৬৷ (১) বোর্ডের কোন আদেশের দ্বারা কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি আদেশটি ষাট দিনের মধ্যে উহা পুনর্বিবেচনার জন্য বোর্ডের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে পারিবেন৷ (২) বোর্ডের বিবেচনায় সংগত কোন মনে হইলে আবেদনকারীর প্রার্থনার পরিপ্রেক্ষিতে বোর্ড উহার সিদ্ধান্তের বাস্তবায়ন উপ-ধারা (১) এর অধীন পেশকৃত আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখিতে পারিবে৷