৪৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন ব্যক্তি বা ব্যক্তি শ্রেণীকে এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷ (২) ধারা ৩ এ যাহাই থাকুক না কেন, নিম্নশ্রেণীভুক্ত যাত্রীগণ এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবেন, যথা:- (ক) পাঁচ বত্সর বা তাহার চেয়ে কম বয়সের কোন যাত্রী; (খ) ক্যান্সার আক্রান্ত রোগী; (গ) অন্ধ ব্যক্তি; (ঘ) ষ্ট্র্যাচার ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি; (ঙ) বিমানে কর্তব্যরত ক্রু এর সদস্য; (চ) বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন সদস্য ও তাহাদের পরিবারের সদস্যগণ; (ছ) জাতিসংঘের কর্মকর্তা ও তাঁহাদের পরিবারের সদস্যগণ; (জ)…