৩৷ (১) বাংলাদেশ হইতে আকাশ, স্থল কিংবা জল পথে অন্য কোন দেশে গমনের ক্ষেত্রে যাত্রী প্রতি সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ভ্রমণ কর আরোপ ও আদায় করা যাইবে৷ (২) সরকার, বিধি দ্বারা ভ্রমণ করের হার নির্ধারণ করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন ভ্রমণ করের হার নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীর নিকট হইতে নিম্ন উল্লিখিত হারে ভ্রমণ কর আরোপ ও আদায় করা হইবে যথা:- (ক) উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দূর প্রাচ্যের কোন দেশে আকাশ পথে গমনের ক্ষেত্রে দুই হাজার পাঁচ শত টাকা; (খ) সার্কভুক্ত কোন দেশে আকাশ পথে গমনের ক্ষেত্রে আট শত টাকা; (গ) উপ-দফা (ক) ও (খ) এ…