৮। আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধিত হইবে না, যদি- (ক) উহা এই আইনে প্রদত্ত সংজ্ঞার সহিত সামঞ্জস্যপূর্ণ না হয়; বা (খ) উহার ব্যবহার দ্বারা বিভ্রান্তি সৃষ্টি বা প্রতারণার আশঙ্কা থাকে; বা (গ) উহার ব্যবহার বাংলাদেশে প্রচলিত কোন আইনের পরিপন্থী হয়; বা (ঘ) উহা জনশৃঙ্খলা বা নৈতিকতার পরিপন্থী হয়; বা (ঙ) উহা এমন কোন বিষয় সমন্বয়ে গঠিত হয় বা উহাতে এমন কোন বিষয় থাকে, যাহাতে বাংলাদেশের কোন নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিবার আশঙ্কা থাকে; বা (চ) উহা অন্য কোনভাবে আদালতের সুরক্ষালাভের অধিকার খর্ব করে বা করিতে পারে; বা (ছ) উহা জেনেরিক নাম বা পরিচয় হিসাবে…