৭। (১) এই আইনের অধীন সমনামীয় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন করা যাইবে। (২) একই শ্রেণীভুক্ত সমনামীয় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধনের ক্ষেত্রে, অনুরূপ প্রত্যেক পণ্য উৎপাদনকারীকে প্রতিটি ভৌগোলিক নির্দেশক পণ্যের জন্য ন্যায়সংগত মূল্যায়ন ও সুরক্ষা প্রদান করিতে হইবে।