৫। (১) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে নিযুক্ত রেজিস্ট্রার পদাধিকারবলে ভৌগোলিক নির্দেশক পণ্যের রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করিবেন এবং ভৌগোলিক নির্দেশক ইউনিটের কার্যাবলী তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করিবেন। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, ভৌগোলিক নির্দেশক ইউনিটের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হইতে নিয়োগ করিতে পারিবেন এবং তাহাদের চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।