৪২। সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, প্রজ্ঞাপনে নির্ধারিত তারিখ হইতে, যাহা তিন মাসের কম হইবে না, প্রজ্ঞাপনে বর্ণিত পণ্যসমূহে,- (ক) যাহা বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে প্রস্ত্ততকৃত ও উৎপাদিত এবং বাংলাদেশে আমদানিকৃত, অথবা (খ) যাহা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই প্রস্ত্ততকৃত বা উৎপাদিত, উহার প্রস্ত্তত বা উৎপাদনকারী দেশ বা স্থানের ভৌগোলিক নির্দেশক ব্যবহার করিতে হইবে এবং প্রস্ত্ততকারী বা যাহার জন্য পণ্যটি প্রস্ত্তত করা হইয়াছে তাহার নাম ও ঠিকানা উল্লেখ করিতে হইবে।