৪১। (১) এই আইনের অধীন প্রতিটি আইনগত কার্যধারায়, অনুরূপ কার্যধারার সহিত সম্পৃক্ত ভৌগোলিক নির্দেশক পণ্যের অনুমোদিত ব্যবহারকারীকে পক্ষভুক্ত করিতে হইবে। (২) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন পক্ষভুক্ত কোন অনুমোদিত ব্যবহারকারীর বিরুদ্ধে কোন খরচ প্রদানের আদেশ দেওয়া যাইবে না, যদি না তিনি উক্ত কার্যধারায় হাজিরা দেন এবং অংশগ্রহণ করেন।