৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের আওতাধীন একটি ভৌগোলিক নির্দেশক ইউনিট থাকিবে, যেখানে এই আইনের অধীন ভৌগোলিক নির্দেশক পণ্য সংশ্লিস্ট সকল কার্য সম্পাদিত হইবে। (২) ভৌগোলিক নির্দেশক ইউনিটের একটি দাপ্তরিক সীলমোহর থাকিবে, যাহার মার্জিনে ’’ভৌগোলিক নির্দেশক পণ্য’’ শব্দাবলী উৎকীর্ণ থাকিবে এবং উক্ত সীলমোহরের ছাপ বিচারিকভাবে গ্রাহ্য এবং সাক্ষ্য হিসাবে গৃহীত হইবে।