৩৯। যদি কোন ব্যক্তি বাংলাদেশে অবস্থান করিয়া বাংলাদেশের বাহিরে সংঘটিত এইরূপ কোন কার্যে এইরূপ প্ররোচনা প্রদান করেন যে, উক্ত কার্য বাংলাদেশে সংঘটিত হইলে, এই আইনের অধীন একটি অপরাধ বলিয়া গণ্য হইত, তাহা হইলে উক্ত ব্যক্তিকে বাংলাদেশের যে স্থানে পাওয়া যাইবে, সেই স্থানে উক্তরূপ প্ররোচনা প্রদানের অভিযোগে বিচার করা যাইবে এবং তিনি স্বয়ং উক্ত অপরাধ সংঘটন করিলে, যেইরূপ দণ্ডপ্রাপ্ত হইতেন, তাহাকে সেইরূপ দণ্ড প্রদান করা যাইবে।