৩৮। (১) কোন আদালত এই আইনের অধীন সংঘটিত কোন অপরাধ বিচারার্থে গ্রহণ করিবে না, যদি না- (ক) রেজিস্ট্রার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা কর্তৃক লিখিতভাবে অভিযোগ করা হয়; অথবা (খ) অপরাধ সংঘটনের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত অপরাধের প্রতিকার প্রত্যাশী বা সংক্ষুব্ধ কোন ব্যক্তি উক্ত অপরাধের বিষয়ে রেজিস্ট্রার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে নোটিশ প্রদান করিয়া থাকেন। (২) এই আইনের অধীন বিচারাধীন কোন মামলা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫নং আইন) প্রযোজ্য হইবে। (৩) উপ-পরিদর্শক বা সমপদমর্যাদার নিম্নের কোন পুলিশ কর্মকর্তা এই আইনের অধীন সংঘটিত কোন অপরাধ তদন্ত করিতে…