৩৬। (১) এই আইনের অধীন জব্দকৃত মালামাল দখলে রাখিবার বা ব্যবহার করিবার বৈধ্যতা প্রমাণ করিতে ব্যর্থ হইলে, সংশ্লিষ্ট আদালত উক্ত মালামাল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করিতে পারিবে। (২) যেইক্ষেত্রে কোন সাজা প্রদানের আদেশের সহিত বাজেয়াপ্তকরণের আদেশ প্রদান করা হয় এবং উক্ত সাজা প্রদানের আদেশটি আপীলযোগ্য হয়, সেইক্ষেত্রে বাজেয়াপ্তকরণের আদেশও আপীলযোগ্য হইবে। (৩) কোন পণ্যসামগ্রী বাজেয়াপ্ত করিবার আদেশ প্রদান করা হইলে এবং বাজেয়াপ্তকরণ আদেশ প্রদানের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপীলযোগ্য মামলায় উক্ত বাজেয়াপ্তকরণ আদেশ প্রদানকারী আদালতের আদেশের বিরুদ্ধে যে আদালতে আপীল দায়ের করা যাইবে, সেই আদালতে বাজেয়াপ্তকরণ আদেশের…